Posts

Showing posts with the label মুক্তগদ্য

কবিতা-বিরোধী ফতোয়া ও বিরুদ্ধ-ফতোয়া : তন্ময় ভট্টাচার্য

Image
  কবিতা-বিরোধী ফতোয়া ও বিরুদ্ধ-ফতোয়া সংবাদমাধ্যমে বা অন্যত্র মাঝেমধ্যেই চোখে পড়ে— ‘অনুভূতিতে আঘাত লাগায় অমুকের বিরুদ্ধে মামলা দায়ের।’ বেশিরভাগ ক্ষেত্রেই তা ব্যক্তিগত নয়; সর্বজনীন কোনো-কিছু নিয়ে উষ্মাপ্রকাশ। মনে পড়ে ‘অনুভূতি’ শব্দটার বিকৃত রূপ ও বন্ধুদের হাসিঠাট্টাগুলো। আর এই আঘাত— কীভাবে এসে লাগে? কথায়-কথায় এত আহত হন কেন সকলে? ইয়ার্কি ছেড়ে কাজের কথায় ফিরি। ধর্ম বা যৌনতা নিয়ে অনুভূতিতে আঘাত ও তা নিয়ে মামলা দায়ের এখন এ-দেশে জলভাত। রোজই কোনো-না-কোনো বিষয় নিয়ে এসব ঘটেই চলেছে। ভাগ্যের বিষয়, বাংলা কবিতার দিকে তেমন অভিযোগ খুব একটা ধেয়ে আসেনি। আসেনি কি? সাম্প্রতিক অতীতে শ্রীজাত-র একটি কবিতা নিয়ে আক্রোশ-আক্রমণ দেখেছি আমরা অনেকেই। মাসকয়েক আগে বাংলাদেশে সরকারি কর্মী হয়ে সরকারের বিরুদ্ধে কবিতা লেখায় চাকরি খোয়াতে হয়েছে রহমান হেনরীকে। গত অর্ধশতাব্দীতে বাংলাদেশে উদাহরণ হিসেবে পাব দাউদ হায়দারকে, কবিতায় ‘ধর্মীয় অনুভূতি’কে আঘাত দেওয়ার অপরাধে যিনি দেশছাড়া। আরেকটু পিছিয়ে গেলে হাংরি জেনারেশন— বিশেষত মলয় রায়চৌধুরী। এগুলো তাও বৃহৎ-আলোচিত বিষয়, যা প্রশাসন অবধি গড়িয়েছে। এর বাইরেও কত কবিতার উদাহরণ অ...

শাম্বর মুক্ত গদ্য : দেবী

Image
দেবী ১ ‘উন্মাদের একটা সরল গুণ থাকে পুষাণ। সে আমাকে পাথর করতে চায় না, অপেক্ষা করে, কখন আমার সর্বস্ব সবুজ থেকে একফোঁটা জল গড়িয়ে পড়বে মাটিতে।’           কথাটা বলতে গিয়ে যেন কোনো আদিম ঈশ্বর খেলে যায় সুতপার মুখে। কথিত আছে বটে, এ ঘাস জমির ওপরেই একদিন অগ্নির সঙ্গে সাক্ষাৎ করেছিল গ্রাম্য যুবতী, তন্দ্রা। খানিক এগোলেই তার মন্দির।  ২          এক আলোকবর্ষ কে সাক্ষী করে ওরা চলেছে সেদিকেই।সুতপা আর পুষাণ। বর্ষার মেঘ ধরে আছে সন্ধ্যার আকাশে। নোনা মাটির চাতাল আর শুকনো নারকেল পাতার ছাউনির ভেতরে সত্যিই স্থাপিত একজন চকচকে ঈশ্বরী। কিন্তু এই সত্যের চাকচিক্যর নীচে যুগের পর যুগ রয়ে যায় এক একটা মিথ্যের স্তব গাথা। যেভাবে একদিন কবরের নীচে, দেহ থেকে মিথ্যে হয়ে যায় মাংসের আভরণ। আর উন্মুক্ত কঙ্কাল ক্ষয়ে উর্বর হয় মাটি। সে মাটিকেই তো আশ্রয় করে গুল্ম থেকে বৃক্ষ হয়ে ওঠা। কিশোরী থেকে যুবতী। সত্য মিথ্যার এই নীরব সমীকরণে মনুষ্য থেকে বৃক্ষ, চোখের পলক থেকে গাছের পাতা, হাতের আঙুল থেকে নতুন শাখা-প্রশাখা-কান্ডের অবাধ বিস্তার।           ...